ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 8:00 PM

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

তিনি আরও জানান, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status