ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের প্রথম ইন্টার‍্যাকটিভ শর্টফিল্মে তিশা ও রোহান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 3:27 PM
সর্বশেষ আপডেট: Thursday, 14 February, 2019, 3:38 PM

বাংলাদেশের প্রথম ইন্টার‍্যাকটিভ শর্টফিল্মে তিশা ও রোহান

বাংলাদেশের প্রথম ইন্টার‍্যাকটিভ শর্টফিল্মে তিশা ও রোহান

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্ম ‘কিন্তু, যদি এমন হতো?’- মুক্তি পেয়েছে এই ভালোবাসা দিবসে। শর্টফিল্মটির অভিনব ব্যাপার হচ্ছে, এর দর্শক তার ইচ্ছানুযায়ী শর্টফিল্মটিকে কয়েক ধরণের পরিণতি দিতে পারবেন। শর্টফিল্মটির দৈর্ঘ্যও নির্ভর করবে দর্শকের নেওয়া সিদ্ধান্তের উপরে। নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন ইমরান ইমন ও প্রযোজনা করেছে “হাউ’স দ্যাট?” প্রোডাকশন এবং দর্শকদের জন্য শর্টফিল্মটি নিয়ে এসেছে টেকনো মোবাইল।

সিনেমাগত প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ‘ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং’। এক্ষেত্রে, দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনো এক মুহূর্তে কাহিনী নিজের মতো নির্বাচনের। যেখানে দর্শক তার পছন্দ অনুযায়ী গল্প শেষ করতে পারবেন। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকস্লোভিয়ার চলচ্চিত্র ‘কিনোঅটোম্যাট’ বিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিরর-এর “ব্যান্ডারস্ন্যাচ”- এ।
‘কিন্তু, যদি এমন হতো?’- এর গল্প আবর্তিত হয়েছে দু’টি আলাদা শহরে বাস করা ডাক্তার ফাহাদ ও বুশরাকে ঘিরে। দূরত্বের কারণে তাদের সম্পর্কের জটিলতাকে ঘিরেই শর্টফিল্মটির গল্প।

ট্র্যানশন বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক বলেছেন- “গল্প বলার এই ইন্টারঅ্যাাকটিভ উপায়ই হতে পারে সিনেমা তৈরির নতুন ধারা। এবং টেকনো সবসময়ই চায় চমকপ্রদ কিছু করতে, যাতে দর্শকদের জন্য ব্র্যান্ডের অভিজ্ঞতাটা ভালো হয়।”

এ নিয়ে নির্মাতা ইমরান ইমন বলেন, ‘প্রতিটা ফিল্মই আসলে নতুন একপেরিয়েন্স। আর এই শর্টফিল্মটা একটু ডিফারেন্ট, টেকনিক্যালি বা যেকোন দিকেই। অভিজ্ঞতাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্যই নতুন, তাই আমার টিমের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কাজটা সবদিক দিয়ে ভালো হয়। বাকিটা দর্শকদের উপর, গল্প বলার নতুন এই ধরণ আশা করি সবার ভালো লাগবে।’

এ শর্টফিল্মে নিজের চরিত্র প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও শ্যুটিং এর ব্যস্ততার কারণে সাধারণত শর্টফিল্মে খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এ শর্টফিল্মের নতুনত্বের কারণে আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। এখন বাকিটা দর্শকদের ওপরে। চলচ্চিত্রে গল্প বলার ধরণে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা। এ শর্টফিল্মের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

‘স্বপ্নজাল’খ্যাত তারকা অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘আমি সবসময়েই অভিনয়ের বৈচিত্র্যে বিশ্বাসী। ‘স্বপ্নজাল’- এর পরে এ শর্টফিল্মে দর্শকরা আমাকে নতুনভাবে খুঁজে পাবে। আমার বিশ্বাস, তারা আমার চরিত্রটি পছন্দ করবে।’

“হাউ’স দ্যাট?” প্রোডাকশন থেকে আনিস হান্নান চৌধুরী বলেছেন- “আমরা সবসময়ই চাই দর্শকের জন্য নতুন এবং অভিনব কিছু নিয়ে আসতে। সম্পূর্ণ নতুন টেকনোলজির এই সিনেমা বানানোর ধারায় আমাদের পথচলা আশা করি ভালো হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status