ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
নারী ফটোগ্রাফারদের জন্য পিক্সমামার আয়োজন ‘নারীর চোখে বাংলাদেশ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 3:16 PM

নারী ফটোগ্রাফারদের জন্য পিক্সমামার আয়োজন ‘নারীর চোখে বাংলাদেশ’

নারী ফটোগ্রাফারদের জন্য পিক্সমামার আয়োজন ‘নারীর চোখে বাংলাদেশ’

দেশের সর্বপ্রথম ডিজিটাল কনটেন্ট মার্কেট প্লেস পিক্সমামা’র উদ্যোগে বাংলাদেশে  সর্বপ্রথম আয়োজন করা হচ্ছে “নারীর চোখে বাংলাদেশ” শীর্ষক এক অনন্য ফটো প্রতিযোগিতা। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতাটি চলবে ৭ই মার্চ পর্যন্ত। বাংলাদেশি নারী ফটোগ্রাফারদের সৃষ্টিশীলতাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপন করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

এ প্রতিযোগিতায় ফটো আপলোড করে সর্বমোট ৯৪ হাজার টাকা জিতে নেয়ার সুযোগ পাচ্ছেন প্রতিযোগীরা। অ্যাডমিন অনুমোদিত সবচেয়ে বেশি ছবি আপলোডকারী প্রথম তিনজন নারী ফটোগ্রাফারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া প্রতি সপ্তাহে অ্যাডমিন অনুমোদিত সর্বোচ্চ ছবি আপলোডকারী পুরস্কার হিসেবে পাবেন ৩ হাজার টাকা, সার্টিফিকেট ও টি-শার্ট।  
 
গ্র্যান্ড প্রাইজ হিসেবে প্রথম বিজয়ী ২৫ হাজার, দ্বিতীয় বিজয়ী ১৫ হাজার, তৃতীয় বিজয়ী ১০ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া চতুর্থ থেকে দশম বিজয়ী প্রত্যেকে ১ হাজার টাকা, ১১তম থেকে ৩০তম প্রতেক্যেই পাবেন ৫০০ টাকা। প্রতিযোগিতার সকল বিজয়ী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট।

এই ফটো প্রতিযোগিতায় প্রথমে জমা পড়া সব ছবি থেকে বিচারকদের মাধ্যমে  ৩০ থেকে ৪০টি ছবি বাছাই করা হবে। পরবর্তীতে ফেসবুকে পাবলিক ভোটিংয়ের মাধ্যমে এ সব ছবি থেকে সর্বাধিক ভোট প্রাপ্ত প্রথম ৬ টি ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে। শুধু তাই নয়, পিক্সমামা ও রবির পরবর্তী বছরের ক্যালেন্ডারের জন্য এই ৬টি ছবি কিনে নেয়া হবে। 
 
আধুনিক ফটোগ্রাফির যুগে আজ নারীরাও পিছিয়ে নেই । অনেক নারীই এখন ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। বাংলাদেশি  নারীদের এই অসামান্য প্রতিভাকে আরও বিকশিত করতেই পিক্সমামার এই উদ্যোগ।

পিক্সমামা হলো ই-কমার্সভিত্তিক একটি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আলোকচিত্রীরা নিজেদের তোলা ছবি বিক্রি করতে পারেন। যেসব তরুণ-তরুণী আলোকচিত্রকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের প্রতিভা বিকাশের সেতুবন্ধন হিসেবে কাজ করে এ প্ল্যাটফর্ম। রবির কর্মীদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নেওয়া আর-ভে ার প্রকল্পের আওতায় পিক্সমামা স্বাধীন ব্যবসা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।





 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status