|
পিরোজপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ বুধবার ১৫ অক্টোবর এই কর্মসূচির অংশ হিসেবে পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রাম, এবং ইন্দুরকানি সদর উপজেলার ভবানীপুরও পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর,লাহুরী গ্রামে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ঐতিহাসিক কর্মসূচির লিফলেট পৌঁছে দেন। লিফলেট বিতরণে অংশ নেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, এবং জিয়ানগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগম। এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খানের উদ্যোগে। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জাগিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
