|
তাড়াশে পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কর্মসূচি পালন করে ওই পুকুরের সুফলভোগী নারী- পুরুষ সদস্যরা। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন,আলহাজ্ব আলী, অর্জুন কুমার, এলাকাবাসীর পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলী, সাংগঠনিক রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু প্রমুখ। বক্তরা বলেন, সরাপপুর গ্রামের বাসিন্দা আলামিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু ওই এলাকার ভূমি দস্যুদের সাথে আতাত করে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী করে। পরে গত মঙ্গলবার রাতের অন্ধকারে তারা ওই পুকুরের মাছ ধরে নেয়। এতে ওই পুকুরের সুফলভোগীদের প্রায় ১৩ লক্ষ টাকার মাছ ধরে নিয়েছে বলে সমাবেশে সুফলভোগীরা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
