ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে টুরিস্ট পুলিশ হেল্প ডেক্স ও সার্ভিস সেন্টার উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 October, 2025, 3:56 PM

সোনারগাঁয়ে টুরিস্ট পুলিশ হেল্প ডেক্স ও সার্ভিস সেন্টার উদ্বোধন

সোনারগাঁয়ে টুরিস্ট পুলিশ হেল্প ডেক্স ও সার্ভিস সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র সোনারগাঁয়ের পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি ও পরিবেশবান্ধব আলোচনা সভা।

(১৫) আগস্ট বুধবার বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান ও রুবেল মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status