|
গলাচিপায় দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নুরুল হক নুরের
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নুরুল হক নুরের গতকাল (১৫ অক্টোবর) রোজ বুধবার বিকাল ৪ টায় পৌর মঞ্চ চত্বরে উপজেলা গণঅধিকার পরিষদ কতৃক আয়োজিত গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ আহবায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা পৌর মঞ্চ চত্বরে জরো হতে থাকে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পৌর মঞ্চ চত্বরসহ আশপাশের অলিগলি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দশমিনায় দলীয় প্রোগ্রাম থাকায় অনুষ্ঠান স্থলে পৌঁছতে সন্ধ্যা ৬ টা বেজে যায়। তারপরও সাধারণ জনগণ সে পর্যন্ত অপেক্ষা করে ছিল শুধু তার বক্তব্য শোনার জন্য। এসময় প্রধান অতিথি নূরুল হক নুর বলেন, দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন বাজি রেখে জুলাই'২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। বর্তমানে দেখতে পাচ্ছি সরকারি আমলারা সরকার পরিচালনা করে দেশে ঘুষের রাজত্ব কায়েম করেছে। তার দলীয় মার্কা ট্রাকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করলে সমাজ থেকে ঘুষ প্রথা চিরতরে নির্মূল করা হবে। এছাড়া পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে তাকে জয়যুক্ত করলে তিনি এ এলাকায় শিল্প কলকারখানাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ উচ্চতর কেন্দ্রীয় কমিটির মো. শহিদুল ইসলাম ফাহিম, সদস্য রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। এছাড়া উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
