|
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ (১৫)অক্টোবর বুধবার বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন বিএনপির ১নং সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ -০৩ ( সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে: বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সকলকে বিএনপির পাশে থাকার আহব্বান জানান, তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।শিক্ষিত যুবকদের বেকারত্ব দূর করতে ট্রেনিং ইনস্টিটিউট এর মাধ্যমে ট্রেনিং শেষে তাদেরকে বিনা সুদে ঋণ বিতরণের ব্যবস্থা করে বিদেশে কাজ করতে পাঠানো হবে। এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে গড়ে তোলা হবে।ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদবিহীন ঋণ বিতরণ করে ব্যবসাকে বড় আকারে রূপান্তরিত করা হবে।সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত একটা সুন্দর দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলা হবে। বর্তমানে বিএনপি'র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, তাই বিএনপি'র সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করে ধানের শীষের বিজয় লাভ করার আহ্বান জানান তিনি। এ সময় সভাপতিত্ব করেন পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল সদস্য,সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও উপজেলা যুবদল। অঙ্গ সংগঠনের আরো উপস্থিত ছিলেন,ফাইজুল ইসলাম বাবু ১নং ওয়ার্ড বিএনপি নেতা,মোঃ আবুল বাশার সাবেক সভাপতি মোগড়াপাড়া ইউনিয়ন কৃষকদল, মোঃ ফারুকুল ইসলাম ১নং ওয়ার্ড বিএনপি নেতা,মোঃ আরমান ১নং ওয়ার্ড বিএনপি নেতা, আনোয়ার হোসেন ১নং ওয়ার্ড বিএনপি নেতা,আঃ হালিম মোগড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা,মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সুমন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
