|
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়— ১) মো. সুহেল মিয়া, পিতা– দুলাল মিয়া ২) মো. শফিক মিয়া, পিতা– মনসুর আলী সর্ব সাং–মঙ্গলপুর, চৌমুহনী, মাধবপুর — এই দুই ব্যক্তিকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং স্থানীয়ভাবে অবৈধ মাটি-বালু উত্তোলনকারীদের সতর্ক করা হয়। এ সময় মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সহযোগিতা করে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন,“সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
