|
কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহে গ্রেপ্তার- ৯ সদস্য
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহে গ্রেপ্তার- ৯ সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান , ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে এবং আরো ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে মুক্তি দেয়ার প্রকৃয়া চলমান রয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে আরো জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে বুধবার ৯জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। জেল সুপার আল মামুন জানান, ওই মামলায় আরো ৪জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের ৪জনকেও কারা মুক্তি দেওয়া হবে শীঘ্রই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
