|
মাঠে গড়াল কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫
অমি দেব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
|
![]() মাঠে গড়াল কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ বুধবার (১৫ অক্টোবর ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চা তথা খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন সহনশীল হয় এবং হার-জিত মেনে নিয়ে সুন্দর ও মনোমুগ্ধকর খেলা উপহার দেয়।' প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া ট্রেইনারের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।' ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, 'খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য একটাই শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়। সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।' শারীরিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ১৯ টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
