ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 7:05 PM

নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার জেলায় নাসিরনগর উপজেলা  মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার  (১৫ ই অক্টোবর ) বিকাল ৪ টায়  নাসিরনগর উপজেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন  করা হয়।

নাসিরনগর উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, দোকানপাটে মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম বশির উদ্দিন তুহিন।

তাছাড়া ও উপস্থিত ছিলেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গুলবাহার মেম্বার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রিয়তোষ আশ্চর্য , উপজেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম  নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  নাছির খান, হোসাইন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি  মামুন মিয়া সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি বলেন, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আমরা জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status