ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাঘাবাড়ীসহ ঘি তৈরির ১০ কারখানা হাটহাজারীতে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 11:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 February, 2019, 12:08 PM

বাঘাবাড়ীসহ ঘি তৈরির ১০ কারখানা হাটহাজারীতে!

বাঘাবাড়ীসহ ঘি তৈরির ১০ কারখানা হাটহাজারীতে!

স্বনামধন্য ব্রান্ডের ‘বাঘাবাড়ী’ স্পেশাল খাঁটি গাওয়া ঘি তৈরির কারখানা এখন চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১১ মাইলে। শুধু ‘বাঘাবাড়ী’ ব্রান্ডের ঘি নয়। সেখানে আরও তৈরি হচ্ছে ‘গোল্ডেন এসপি’, ‘গোল্ডেন পিএম’, ‘গোল্ডেন স্পেশাল’, ‘আর এস রাজেশ ঘোষ সুপার বাঘাবাড়ীসহ আরও কত নামিদামি ব্রান্ডের খাঁটি ঘি।

তবে তা আসল নয়। আসলের নামে দিয়ে তৈরি হয় স্বনামধন্য ব্রান্ডের নামে বেনামে নকল স্পেশাল খাঁটি গাওয়া ঘি। এসব ঘি তৈরিতে ব্যবহার করা হচ্ছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর লাল সার, পামওয়েল,রং, ফ্লেভার, সুজি এবং গামসহ আরও কত কি! এমনি একটি কারখানার সন্ধান মিলেছে হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকায় জৈনেক কবির চেয়ারম্যানের ভাড়া বাসায়।

মঙ্গলবার দুপুরে এ নকল ঘি তৈরির কারখানাটির সন্ধান পান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই কারখানার প্রধান ফটকে তালা ভেঙে কারখানাটিতে প্রবেশ করে।

তবে অভিযান আঁচ করতে পেরে এসব ভেজাল ঘি তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা ওই কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন বা বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই তৈরি করা এসব ভেজাল ঘি, ঘি’র কৌটা, স্টিকার, কেমিক্যাল, কাঁচামালসহ নানা সামগ্রী জব্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদ ও হাটহাজারী মডেল থানার পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন এ প্রতিবেদককে জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরণ দিয়ে ১০টি ব্রান্ডের খাঁটি গাওয়া ঘি কারখানায় তৈরি করে বাজারজাত করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভেজাল ঘি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত লাল সার, ডালডা, পামওয়েল, ফ্লেভার, ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ জব্দের পাশাপাশি ১ হাজার ২০০ লিটার ভেজাল ঘি নষ্ট করা হয়।

তবে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। যারা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য তৈরি করবে এবং ভেজাল খাদ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার রাতেও একই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ৫০০ লিটার ভেজাল ঘি নষ্ট করা হয়। এছাড়া ওই রাতে হাটহাজারী বাজারের বিভিন্ন দোকানে সরবরাহকৃত ঘিগুলো অভিযান চালিয়ে জব্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status