ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
টঙ্গীতে ৪ হাজার ইয়াবা-সহ নারী কারবারি গ্রেফতার
ফাহিম ফরহাদ
প্রকাশ: Friday, 10 October, 2025, 10:44 PM

টঙ্গীতে ৪ হাজার ইয়াবা-সহ নারী কারবারি গ্রেফতার

টঙ্গীতে ৪ হাজার ইয়াবা-সহ নারী কারবারি গ্রেফতার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হিমারদিঘি আমতলী কেরানীর টেক বস্তির পাশে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট-সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত নারী হাজেরা আক্তার (৩৬)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ ইউপি'র ৯নং ওয়ার্ডের লোহাগড়া গ্রামের আজাদ মিয়া ও মালেহা বেগম দম্পতির মেয়ে। গ্রেপ্তার নারী সাদ্দাম হোসেনের স্ত্রী।

অভিযানের সময় হাজেরা আক্তারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার নম্বর ২০, তারিখ ১০-১০-২০২৫ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ১০(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কর্তৃপক্ষ তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status