ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 1:23 PM

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আবাসিক এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণের চেষ্টা করছিল বলে জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে ইস্তাম্বুলের চেকমেকোই জেলার গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, একটি হাউসিং কমপ্লেক্সে ইউএইচ-১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে ওই আবাসিক এলাকার কেউ হতাহত হয়নি।

এর আগেও ইউএইচ-১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। গত তিন মাসে এ নিয়ে ইস্তাম্বুল শহরের আবাসিক এলাকায় দু’বার ইউএইচ-১ হেলিকপ্টার বিধ্বস্ত হলো। গত নভেম্বরে একটি ট্রেনিং মিশনে অংশ নেয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে পাঁচ সেনা সদস্য ছিলেন। ইস্তাম্বুলে একটি আবাসিক এলাকার একটি ভবনের ছাদে কপ্টারটি বিধ্বস্ত হয়।

সোমবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির চার সেনাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনা তদন্ত করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status