ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বুড়িশ্চরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা এস এম ফজলুল হক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:19 PM

বুড়িশ্চরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা এস এম ফজলুল হক

বুড়িশ্চরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা এস এম ফজলুল হক

বুড়িশ্চরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা এস এম ফজলুল হক।

হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক চাকসু ভিপি, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক ।

বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এস এম ফজলুল হক পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় তিনি বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমরা অহিংস রাজনীতিতে বিশ্বাসী। আমাদের মাঝে হিংসা, হানাহানির কোন স্থান নেই। এ বাংলাদেশে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যের বিকল্প নেই। 

এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে সাথে ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন-অর রশীদ চেয়ারম্যান।

আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদল নেতা এম ইলিয়াছ আলী, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী, এস এম মহিউদ্দীন মাসুদ, মোহাম্মদ পারভেজ, মুছা আনচারী , আজগর হোসেন মনু, শিকারপুর ইউনিয়ন বিএনপি নেতা এস এম তাজুল ইসলাম, রবিউল হোসেন, মোস্তফা মনোয়ার মুন্না, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মজুমদার, মাহফুজুল হক টিটু, জসীম উদ্দীন, মোহাম্মদ জাহেদ, এস এম আইয়ুব আলী, যুবদল নেতা আলমগীর বাচা, রবিউল কামাল রুবেল, মোহাম্মদ আলাউদ্দীন, সৈয়দ মাসুদ, ছাত্রদল নেতা গিয়াস উদ্দীন, খালেদ রিজভী, রিফাতুল ইসলাম শাওন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status