ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মহেশখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
নুরুল করিম, মহেশখালী
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:17 PM

মহেশখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর মাতারবাড়ীতে নিখোঁজের একদিন পর মাছের প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় মো. রুবেল (৩৪) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ ই অক্টোবর (বুধবার) রাত ১০ টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদ এর পাশে টাট্টিঘোনা নামক মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত মো. রুবেল এলাকার স্থানীয় মৃত লাল মিয়া’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রজেক্টে মাছ ধরতে যাওয়ার সময় ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় জেলেরা। পরে তারা স্থানীয় কয়েকজনকে ডেকে এনে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও মৃর্গী রোগী হওয়ায় অসাবধানতাবশত পানিতে পড়ে যেতে পারেন।

নিহতের পরিবার জানিয়েছে, ছোট বেলা থেকে মো. রুবেল মানসিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে রুবেল মানসিক ও মৃগী রোগী ছিলেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status