ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 February, 2019, 1:36 PM

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা

রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুনের ঘটনায় পলাতক দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়। তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।

সোমবার সকালে তিনি গণমাধ্যমকে জানান, খুনের ঘটনায় আমরা নিহতের দুই গৃহকর্মীকে সন্দেহ করছি। ওই ঘটনার পর বিকাল ৫টার দিকে তারা পালিয়ে যায়। পলাতক দুই গৃহকর্মীর মধ্যে স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার কিশোরগঞ্জে।

মারুফ হোসেন সরদার বলেন, তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গতকাল সারারাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status