ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ : মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 April, 2026, 4:42 PM

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ : মন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ : মন্ত্রী

রেল ভ্রমণ নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে এরই মধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হলে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রী বলেন, এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status