ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
উপজেলা নির্বাচনে তৃণমূলের তালিকা অনুযায়ী প্রার্থী: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 February, 2019, 11:13 AM

উপজেলা নির্বাচনে তৃণমূলের তালিকা অনুযায়ী প্রার্থী: কাদের

উপজেলা নির্বাচনে তৃণমূলের তালিকা অনুযায়ী প্রার্থী: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূল থেকে যেভাবে তালিকা এসেছে এবং সার্ভে রিপোর্ট করে আমরা যে ফলাফল পেয়েছি সে অনুযায়ী তালিকা চূড়ান্ত করেছি।

রোববার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশকালে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু আমাদের জিততেই হবে এমন কথা নয়। জনগণ যদি আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয় তবে তারা জিতবে। আর যদি তারা বিএনপি বা কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেয় তাহলে তারাই নির্বাচনে বিজয়ী হবে।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচনে যত প্রার্থী হবে তত প্রতিদ্বন্দ্বিতা হবে। এ জন্য আমরা কোনো ভয় পাই না। গণতন্ত্রের জন্য সেটাই ভালো। আমরা চাই তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।বিএনপিকে আগেই নালিশ পার্টি বলে অভিহিত করেছি। নালিশ আর মামলা করা ছাড়া তাদের আর কোনো উপায় নাই।

ধাপে ধাপে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি তৃতীয় ধাপ ও ২৩ ফেব্রুয়ারি চতুর্থ ধাপ এবং জুন মাসে পঞ্চম ধাপের উপজেলা চেয়ারম্যানদের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে। ইসির খসড়া অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ১২৯টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি।

ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের তফসিল হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ ও ভোটগ্রহণ ২৪ মার্চ। চতুর্থ ধাপের তফসিল হবে ২০ ফেব্রুয়ারি। এতে মনোনয়নপত্র দাখিল ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ।

সর্বশেষ পঞ্চম ধাপের তফসিল হবে ১২ মে। এতে মনোনয়নপত্র দাখিল ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে ও ভোটগ্রহণ ১৮ জুন নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status