ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 October, 2025, 10:37 PM

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ

দুনীর্তি মুক্ত বাগমারা গড়ার প্রত্যয় নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম.এ গফুর ও তার ছেলে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী (শ্যামল)। 

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সুধীজনদের সাথে  গণসংযোগ করেন তিনি। 

গণসংযোগকালে লোকজনদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

নেতাকর্মীবৃন্দ সঙ্গে নিয়ে ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে গণসংযোগ শুরু করেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী (শ্যামল)। ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কের দুই পাশের ব্যবসায়ী সহ কাঁচা বাজার, মাছ বাজার এবং রাস্তায় চলাচলকারী পরিবহন চালকদের সাথে সাক্ষাৎ করেন তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন চলেছেন। 

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, ভবানীগঞ্জ পৌর কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন,  ভবানীগঞ্জ পৌর নেতা তোফায়েল উদ্দিন ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, মাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status