ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
এবার মরক্কোতে জেন-জির ঢেউ, সংলাপের পাশাপাশি গণগ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 October, 2025, 6:42 PM

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, সংলাপের পাশাপাশি গণগ্রেপ্তার

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, সংলাপের পাশাপাশি গণগ্রেপ্তার

এশিয়া পেরিয়ে জেন-জি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে চলমান বিক্ষোভে দেশটিতে যেন সরকারবিরোধী গণজোয়ারের আগাম গর্জন শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে। 

একইসঙ্গে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেন-জিদের শান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। মঙ্গলবার ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় অধিকার গোষ্ঠী এবং সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, টানা তৃতীয় দিনের বিক্ষোভের পর সোমবার গণগ্রেপ্তার শুরু করে মরক্কো পুলিশ। তারা সড়ক-বাড়ি-অফিস থেকে কয়েক ডজন লোককে আটক করেছে। আটককৃতরা শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দাবি পুলিশের। 

মানবাধিকার গোষ্ঠী বলছে, নতুন বিক্ষোভ দমন করার সব চেষ্টার একটি অংশ এই গণগ্রেপ্তার।

এদিকে রাজধানী রাবাত এবং মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কার মতো শহরগুলোর পাশাপাশি আগাদির, টাঙ্গিয়ার ও ওজদায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সপ্তাহান্তে বিক্ষোভের জন্য অনলাইনে আহ্বান প্রচারিত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ তরুণদের একত্রিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছে।

এএফপি এবং রয়টার্স উভয় সংবাদসংস্থা সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, পুলিশ রাবাতে স্লোগান দেওয়ার বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করার সময় কয়েক ডজন তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

মরক্কো মানবাধিকার সমিতির রাবাত শাখার সভাপতি হাকিম সিকুক বলেন, পুলিশ সপ্তাহান্তে রাবাতে ১০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। কমপক্ষে ১১টি শহরের রাস্তায় তরুণ মরোক্কানরা নেমে আসার সময় কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, রোববার রাতে মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কায় বিক্ষোভকারীরা প্রধান মহাসড়ক অবরোধ করে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছের সড়কে জড়ো হওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করছে। 

সোমবার সিকুক বলেন, সপ্তাহান্তে আটক বেশিরভাগ বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু অনেককে নির্যাতন করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি।

এদিকে মঙ্গলবার মরক্কোর সরকারের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব তরুণদের দাবি শোনার জন্য সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আইন মেনে দাবি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিষেবা উন্নত করার কাজ করতে তারা পূর্ণ প্রস্তুতি প্রকাশ করেছেন।

সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, অনলাইন এবং পাবলিক প্লেসে তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করছে যে, তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন।

 ‘জেন-জি ২১২’ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়ার পর ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। দিন দিন তাদের সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ যোগ দিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status