ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
‘ইজতেমার কারণে’ পেছাল এসএসসির তিন পরীক্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 10:51 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 February, 2019, 10:53 PM

‘ইজতেমার কারণে’ পেছাল এসএসসির তিন পরীক্ষা

‘ইজতেমার কারণে’ পেছাল এসএসসির তিন পরীক্ষা

‘ইজতেমার কারণে’ আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঢাকা শিক্ষাবোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তপন কুমার সরকার বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

এর ফলে ব্যবহারির পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।

এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চার দিন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status