|
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্টারক প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভায় জেলার ৭ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ৩৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করেন। স্টারক প্রকল্পের কর্মকর্তারা সাতক্ষীরা জেলার ৮০ জন শিক্ষককে ২৮এবং ২৯ সেপ্টেম্বর নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল- শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন। অবহিতকরণ সভায় স্টারক প্রকল্পের কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন এবং শ্রেণিকক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপদ্ধতি বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দের সাথে আলোচনা করেন। অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন স্টারক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসামি সাকাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারি পরিচালক শামসুননাহার, শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব দীপংকর দত্ত, জায়কা স্টারক প্রকল্পের কমিউনিকেশন অফিসার সাদিয়া শারমিন, ফুড সেফটি কনসালট্যান্ট শাহ আরাফাত রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাজা মোহাম্মদ ফয়সাল, ফুড সেফটি কনসালট্যান্ট জাহিদুল আহসান খান ও ফুড সেফটি কনসালট্যান্ট ইউনুস আলী প্রমুখ। ক্যাপশন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্টারক প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারি পরিচালক শামসুননাহার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
