|
ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক নিহতের নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে ও পেশায় ট্রাকচালক। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২)-কে আটক করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। শুরুতে সংসার ভালোই চলছিল। কিন্তু কয়েক বছর আগে আলমগীর নারায়ণগঞ্জে আরেকটি বিয়ে করলে প্রথম স্ত্রী ইয়াসমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সোমবার রাতে আলমগীর বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ইয়াসমিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করে। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
