|
কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক ৩
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক ৩ তারা হলেন, মোঃ ছালামত উল্লাহ (২৫) পিতা নুরুল আলম,সাং মৌলভীর কাটা কচ্ছপিয়া রামু কক্সবাজার, তরিকুল ইসলাম (৪৮) পিতা মোঃ ইয়াসিন,সাং ধমরাই ঢাকা, মোঃ রিয়াজুল আলম,(৩৬) পিতা আহিদুল্লাহ সাং সুন্দলপুর কবির হাট নোয়াখালী। এ-সময় সিএনজি ড্রাইভার শহিদুল্লাহ নামের একজন পলিয়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। পুলিশ জানান,তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পূর্ব পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে। এ সময় তারা দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৩ লক্ষ ৫৩ হাজার ৮৮২ টাকার ঔষধ জব্দ করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন,এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারে সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
