ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তীত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 28 September, 2025, 9:09 PM

চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তীত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তীত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটো চালকরা। বিদ্যুৎ বিল আবাসিক থেকে বাণিজ্যিক হারে রূপান্তরের প্রতিবাদে  রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে এই বিক্ষোভ প্রদর্শণ করেন তারা। পরে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করা হয়। তবে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারী অটো চালকরা জানান, এতদিন আবাসিক হারে পরিশোধিত বিদ্যুৎ বিল হঠাৎ করেই বাণিজ্যিক হারে রূপান্তরিত হয়ে যায়। ফলে তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। এখন আগের থেকে দ্বিগুণ বিল আসছে। ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে যা আয় হয় তাতে সংসার চালানোই কঠিন। তার মধ্যে আবার দ্বিগুণ বিল দেয়া সম্ভব নয়। তাই তারা আগের মতো আবাসিক হারে বিদ্যুৎ বিল নেয়ার দাবি জানান।

তারা আরো বলেন, আমরা অসহায় মানুষ। অনেকে বিদেশ থেকে এসে কিস্তি করে ব্যাটারী চালিত অটো রিক্সা কিনেছি। আবার অনেকে দিন ভাড়ায় অটো রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করে। এতে দিনে যা আয় তা থেকে অটো মালিককে ৩ শত টাকা ও চার্জে ১ শত টাকা দিতে হয়। আর এখন আবাসিক থেকে বাণিজ্যিকে বিদ্যুৎ বিল রুপান্তরে চার্জিং খরচ আরো বেড়ে যাবে। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আর তাই আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে রূপান্তর করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের কিছুটা সময় দেয়া হয়েছে। তাদের সাথে কথা হয়েছে এবং আগামীতে চার্জিং স্টেশন রূপান্তরের চেষ্টা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক জানান, বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে অটোচালকরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা ও ইসলামপুর এলাকার প্রায় দুই শতাধিক অটোচালক এই বিক্ষোভে অংশ নেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status