|
অনার্স বিষয় অধিভুক্তির দাবিতে মানববন্ধন
ফাহিম ফরহা, গাজীপুর
|
![]() অনার্স বিষয় অধিভুক্তির দাবিতে মানববন্ধন বক্তারা বলেন, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কর্তৃক অনার্স শাখায় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। কিন্তু দীর্ঘদিন যোগাযোগের পরও আমাদের বিষয়সমূহ অধিভুক্ত করা হচ্ছে না। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” তারা দ্রুত অনার্স বিষয়ে অধিভুক্তি ও এমপিও প্রদানের মাধ্যমে সংকট নিরসনে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে শিক্ষক অধিভুক্তি সংগঠনের কুমিল্লা নাঙ্গলকোট কলেজ শিক্ষক সভাপতি মানিক মিয়া ও ভুরুঙ্গামারি মহিলা কলেজ শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মানববন্ধনে সার্বিক নেতৃত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন, ঝিনাইদাহের এসডি ডিগ্রী কলেজ শিক্ষক তারিক আজিজ, রাজশাহীর পদ্মা সরকারি কলেজের শিক্ষক মো. শাহিন আলম শাহিন, কুড়িগ্রামের ফুলবাড়ি কলেজ শিক্ষক সুলতান মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, বগুড়া আদর্শ ডিগ্রী কলেজ শিক্ষক মুনিরা খাতুন, শেরপুরের ডা. সেকান্দার আলী কলেজ শিক্ষক সৈয়দ আলমগীর মাসুদ রানা, রাজশাহীর ইসলামিয়া কলেজের শিক্ষক শাহ জামালসহ দেশের বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
