ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুমায় পর্যটকদের জন্য দুঃসংবাদ:আগামী-১ অক্টোবরে খুলছে না কেওক্রাডং পর্যটনকেন্দ্র
অংবাচিং মারমা, রুমা
প্রকাশ: Sunday, 28 September, 2025, 4:55 PM

রুমায় পর্যটকদের জন্য দুঃসংবাদ:আগামী-১ অক্টোবরে খুলছে না কেওক্রাডং পর্যটনকেন্দ্র

রুমায় পর্যটকদের জন্য দুঃসংবাদ:আগামী-১ অক্টোবরে খুলছে না কেওক্রাডং পর্যটনকেন্দ্র

বান্দরবানের রুমা উপজেলায় অন্যতম জনপ্রিয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটনকেন্দ্র কেওক্রাডং নির্ধারিত সময়ে অর্থাৎ-১ অক্টোবর থেকে পুনরায় চালু না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসক জেলা রুমা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন,আমরা চাই পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান যেন নিশ্চিত থাকে। পর্যটনকেন্দ্র খোলার আগে সেই প্রস্তুতি প্রয়োজন। কেওক্রাডং এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এখনও পর্যটকদের সেবা দিতে প্রস্তুত নয়।

তিনি আরও জানান,পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আশা করছি দুর্গাপূজা শেষে কেওক্রাডং পর্যটনকেন্দ্র আবার সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

এর আগে,গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটনকেন্দ্রে 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান'-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট সেখানেই তিনি ১ অক্টোবর কেওক্রাডং পর্যটনকেন্দ্র চালুর কথা জানিয়েছিলেন। তবে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কেওক্রাডং প্রতিবছর হাজারো পর্যটককে আকৃষ্ট করে। তবে নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনার স্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের সতর্ক সিদ্ধান্ত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status