ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনে লড়বেন নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 September, 2025, 10:09 AM

নির্বাচনে লড়বেন নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান

নির্বাচনে লড়বেন নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান

জেন-জি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সুদান গুরুং নেপালের আসন্ন নির্বাচনে অংশ নেবেন। স্টার্ট হিয়ারের সান্দ্রা গাথম্যানকে দেওয়া সাক্ষাৎকারে সুদান জানান, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুদানের দল দেশজুড়ে সমর্থকদের সংগঠিত করছে। তারা প্রচলিত রাজনৈতিক দলের চেয়ে ভিন্ন কিছু চিন্তা করছেন।

সুদানের বিশ্বাস, তারা এখন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। স্বেচ্ছাসেবকরা আইন ও যোগাযোগ বিষয়ক কমিটি গঠন করেছে এবং দেশব্যাপী জনগণের দাবিদাওয়া সম্পর্কে জানার চেষ্টা করছে।

আন্দোলনের সময় যেভাবে ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল, সেগুলোর মাধ্যমেই এখন সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

প্রত্যেক নেপালি নাগরিকের কণ্ঠস্বর নিশ্চিত করাই সুদানের লক্ষ্য তবে সুদান গুরুং একক প্রার্থী হিসেবে নন, বরং দলগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন। সুদান চাইছেন, পুরনো রাজনৈতিক নেতারা মার্চের নির্বাচনে অংশ না নিক।

নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না—এমন প্রশ্নে সুদান বলেন, ‘আমি এখনই বলব না যে আমি সঠিক ব্যক্তি। তবে জনগণ যদি আমাকে বেছে নেয়, আমি অবশ্যই প্রার্থী হব।’

৩৬ বছর বয়সী সুদান গুরুং নেপালের জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন এক গণবিক্ষোভের মুখপাত্র হিসেবে পরিচিত। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার পরই মূলত বিক্ষোভের শুরু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status