|
সেন্টমার্টিনে বিজিবির বিচ ক্লিনিং কর্মসূচি
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() সেন্টমার্টিনে বিজিবির বিচ ক্লিনিং কর্মসূচি বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-সেন্টমার্টিন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিওপির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সৈকতের বিভিন্ন অংশ থেকে প্লাস্টিক, পরিত্যক্ত সামগ্রী ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। এতে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। বিজিবি জানায়, বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন তার প্রবালপ্রাচীর, প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু অতিরিক্ত মানবসৃষ্ট চাপ ও দূষণের কারণে দ্বীপটির পরিবেশ হুমকির মুখে পড়ছে। তাই নিয়মিত এ ধরনের কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, দ্বীপবাসী ও পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সেন্টমার্টিনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিজিবি সর্বদা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
