|
৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ফলে ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানি ও রফতানি করা হবেনা। ৪ অক্টোবর শনিবার থেকে পূনরায় যথারীতি বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহŸায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপূজাতে সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট ৪ দিন ছুটি নির্ধারিত আছে। কাস্টমস থেকে প্রেরিত পত্রে তা বলা হয়েছে। কিন্তু ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির দেয়া পত্রে আরো ৪ দিন আমদানী রফতানী বন্ধের কথা বলা আছে। এ নিয়ে বন্দর দিয়ে ৮ দিন আমদানী রফতানী বন্ধ থাকবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দর কাস্টমসের পত্র মোতাবেক দূর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর। এ সময় বন্দরে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতের মহদিপুর রফতানিকারক সমিতি দূর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তাদের বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আর তাই সব মিলিয়ে মোট ৮ দিন সোনামসজিদ স্থল বন্দরের আমদানী রফতানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে। তিনি আরো জানান, সরকারি ছুটির দিন ব্যতীত কাস্টমস খোলা থাকবে। আর সোনামসজিদ ও মহদিপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যাহত থাকবে। বন্ধ শেষে ৪ অক্টোবর শনিবার বন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
