ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
গকসু নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 September, 2025, 11:28 AM
সর্বশেষ আপডেট: Thursday, 25 September, 2025, 12:14 PM

গকসু নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি

গকসু নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি

সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত চলবে এ ভোট।

ভোর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩২ একর ক্যাম্পাসজুড়ে।

এবারের নির্বাচনে মোট ১১টি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের তালিকা প্রকাশ ও ডোপ টেস্টের প্রক্রিয়া শেষ হয়।

এদিকে, ভোট ঘিরে নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলকভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে গঠিত সংসদ ২০২০ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সংসদের নির্বাচন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status