ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নারায়নগঞ্জের ভুমি দস্যুরা বেপরোয়া, বিপর্যস্ত করে ফেলছে যোগাযোগ ব্যবস্থা
এস. এম আবু কাউসার
প্রকাশ: Sunday, 10 February, 2019, 12:25 AM

নারায়নগঞ্জের ভুমি দস্যুরা বেপরোয়া, বিপর্যস্ত করে ফেলছে যোগাযোগ ব্যবস্থা

নারায়নগঞ্জের ভুমি দস্যুরা বেপরোয়া, বিপর্যস্ত করে ফেলছে যোগাযোগ ব্যবস্থা

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চন পৌর এলাকার ভুমি দস্যু ইসমাঈল ওরফে মামা গ্রুপের তান্ডবে অতিষ্ট এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম বিভিন্ন সময়ের ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও বন্ধ হচ্ছেনা এসব অনিয়ম।

প্রশাসনের কিছু অসাধু পুুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের জোগ সাজোসে চলছে জোর পূর্বক মানুষের জমির মাটি কাটা। নষ্ট করছে এলাকার সাধারন মানুষের চলাচল করার পৌর রাস্তাঘাট । পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যা ও জীবন ঝুকিতে স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। রুপগঞ্জ থানার কাঞ্চন পৌর এলাকার একমাত্র প্রধান সড়ক বলতে বোঝায় মায়ার বাড়ী থেকে আতলাপুর হয়ে ডাঙ্গা বাজার পর্যন্ত। এরই মধ্যে বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি মসজিদ ও মাদ্রাসা।  তার পাশ দিয়ে রাত দিন চলছে মাটি নিয়ে গাড়ির যাতায়াত। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এতে করে চরম হুমকির মুখে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা।

কিন্তু কিছু অসাধু ভুমি দস্যুদের কারনে নষ্ট হতে বসেছে এলাকার গুরুত্বপূর্ন রাস্তাগুলো। মানুষের ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইট ভাটায় । ধুলা বালির জন্য দোকানের মালিকরা পলিথিন দিয়ে ধূলাবালি আটকানোর বৃথা চেষ্টা করছে।  গাড়িতে অতিরিক্ত ভোজাই হচ্ছে মাটি। এ ব্যাপারে ভয়ে মুখ খুলছেনা অনেক সাধারন মানুষ। কথা হয় বিরাব সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে তিনি বলেন, ধুলাবালির কারনে যেমনি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে তেমনি অসুস্থ হচ্ছে শিক্ষক শিক্ষিকা। একাধারেই তাদের লেগে থাকে কাশি, শ্বাস কষ্ট, হাঁপানী এমনকি শরিরের চামড়ার বিভিন্ন রোগ।

এসব বিষয়ে প্রতিকারের জন্য জানতে চাইলে কাঞ্চন পৌর মেয়র  আবুল বাশার বাদশা বলেন, বার বার নুটিশ করেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে তিনি উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিকারের জন্য রুপগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ হয়, তার বাড়ির সামনের রাস্তা নষ্ট হওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এখনি যথাযথ পদক্ষেপ না নিলে নষ্ট হবে ফসলি জমি, ক্ষতিগ্রস্থ হবে এলাকার মুল্যবান জনপদ তেমনি ঘটতে কোমল মতি স্কুল পরুয়া শিক্ষার্থীদেও  বড় ধরনের দূর্ঘটনা। তাই প্রশাসনের দ্রুত ব্যবস্থার দাবী ভুক্তভোগীদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status