|
ঘুমধুমে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন, ঘাতক আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ঘুমধুমে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন, ঘাতক আটক মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল বড়ুয়া ও অভিযুক্ত সুপন বড়ুয়া (৩০) দুজনই একই পরিবারের সদস্য এবং রাধাকান্ত বড়ুয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে সুপন বড়ুয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন সোহেল বড়ুয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘুমধুম পুলিশ ফাঁড়ি (তদন্ত কেন্দ্রের) ইনচার্জ মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জনতার সহায়তায় ঘাতক সুপন বড়ুয়াকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
