ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বে বাউফলে যুবকের আত্মহত্যা
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 10:44 AM

বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বে বাউফলে যুবকের আত্মহত্যা

বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বে বাউফলে যুবকের আত্মহত্যা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে মোহাম্মদ রাকিবুর রহমান (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রাকিবুর রহমান ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তার বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে রাকিবুরের বিয়ে হয়। স্ত্রী বর্তমানে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করছেন। অন্যদিকে রাকিবুর ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বেকার হয়ে পড়ায় দাম্পত্য জীবনে নিত্য কলহ চলছিল। পরিবারের ধারণা, বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা রাকিবুরকে উদ্ধার করে বাউফল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাউফল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status