ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গাদের ভোটার-পাসপোর্ট ইস্যুতে তদন্তে দুদক
আজিজুর রহমান রাজু : ঈদগাঁও কক্সবাজার
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 10:38 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 September, 2025, 10:40 AM

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গাদের ভোটার-পাসপোর্ট ইস্যুতে তদন্তে দুদক

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গাদের ভোটার-পাসপোর্ট ইস্যুতে তদন্তে দুদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২০২২–২০২৩ অর্থ বছরের তিনটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দুদকের টিম প্রথমে ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট করে দেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত চালায়।
‎
‎পরে বিকেলে তারা ইসলামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথি পরীক্ষা করে এবং সরেজমিনে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
‎
‎দুদক কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাশকাটা এলাকায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের তত্ত্বাবধানে নির্মিত দুইটি ড্রেন ও একটি সড়ক ঘুরে দেখেন। এ সময় প্রকল্পগুলোর মান ও আয়তন যাচাই করতে এলজিইডির (LGED) কর্মকর্তারা উপস্থিত থেকে ফিতা দিয়ে কাজের মাপজোক করেন এবং দুদক কর্মকর্তাদের সামনে তা উপস্থাপন করেন।
‎
‎অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। আজকের এই অভিযানের উদ্দেশ্যও হলো প্রকল্পগুলোর বাস্তব অবস্থা দেখা ও কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গাদের ভোটার-পাসপোর্ট ইস্যুতে তদন্তে দুদক

ইসলামপুরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও রোহিঙ্গাদের ভোটার-পাসপোর্ট ইস্যুতে তদন্তে দুদক

বর্তমান চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনের বি'রুদ্ধে কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ নাই। ২০২২–২০২৩ অর্থ বছরে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের দায়িত্বকালে তিনটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করা হচ্ছে। 

এছাড়া কয়েকজন রোহিঙ্গাকে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন কমিশন থেকে তাদের সার্ভার কপি নিয়ে পুঙ্খানুপু তদন্ত করা হবে। 

অভিযোগ প্রসঙ্গে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, আমি কোনোদিন ইউনিয়ন পরিষদের প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি করেছি – এমনটি কেউ বলতে পারবে না। বরং অনেক কাজ আমি নিজের অর্থায়নে করেছি। কিছু সুযোগসন্ধানী লোক আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির চেষ্টা চালাচ্ছে। তারা কোনদিন সফল হবে না।

‎তদন্তকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম এবং প্যানেল চেয়ারম্যান সালা উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status