ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
গজারিয়ায় অতিরিক্ত মদপানে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 7:24 PM

গজারিয়ায় অতিরিক্ত মদপানে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

গজারিয়ায় অতিরিক্ত মদপানে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় অতিরিক্ত মদপানে দুই বোনসহ একই পরিবারের ৩ নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া অপর আরেক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চামেলী, চায়না ও জোছনা নামে তিন নারীর মৃত্যু হয়। নিহত চামেলী ও চায়না সহোদর বোন। অপর নিহত জোছনা তাদের ফুফু। এদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে।

গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন-অর-রশিদ তিন নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুজনই ওই শিপইয়ার্ডের ভেতর বসবাস করতেন। শুক্রবার চামেলীর বোন চায়না ও ফুফু জোছনা বেড়াতে আসেন। এরপর দিবাগত রাত ১১টার দিকে সবাই মিলে মদপান করেন। রাত ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে ২ বোন চামেলী ও চায়না মারা যায়। এর দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মারা যান তাদের ফুফু জোছনা। নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status