ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
নুরুল করিম, মহেশখালী
প্রকাশ: Monday, 22 September, 2025, 2:37 PM

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে আবারও রক্তাক্তের ঘটনা কালারমারছড়ায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক।

২১ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৯ টায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র, আর এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, নিহত দোয়েলের সাথে তারই নিকট আত্মীয় একই এলাকার সাদ্দামের সাথে বিরোধ চলে আসছিল। সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় তার পরিবার।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানায়, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status