|
চাকসু হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত ২২ প্রার্থী
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চাকসু হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত ২২ প্রার্থী চাকসু নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী ছেলে ও মেয়েদের বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন এই শিক্ষার্থীরা। এদের মধ্যে একজন ছাত্র, বাকিরা ছাত্রী। রবিবার (২১ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন। তালিকায় দেখা যায়, ছেলেদের একমাত্র শাহজালাল হলে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি হলেন হলটির রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত। এছাড়া মেয়েদের বিজয় ২৪ হলে একজন, নওয়াব ফয়জুন্নেসা হলে ১১ জন, প্রীতিলতা হলে দুইজন এবং শামসুন্নাহার হলে সাত জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এরা হলেন, বিজয়-২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদের অন্তরা সাহা, নওয়াব ফয়জুন্নেসা হলে সহ-সভাপতি পদে পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরী সম্পাদক পদে খিং খিং ছেন, সমাজসেবা, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে শ্রেয়া তালুকদার ও তিনটি নির্বাহী সদস্য পদের জন্য অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা। এছাড়া প্রীতিলতা হলের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সিরাজুম মুনিরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন। শামসুন্নাহার হলে যে সাত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন তারা হলেন, দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোছাম্মৎ নিশাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ইফফাত আরা জুই, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত ও তিনটি নির্বাহী সদস্য পদের জন্য নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত, আফিয়া জাহিন। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু এবং হল সংসদের প্রার্থীদের তালিকা আগামীকাল সকালের মধ্যে চাকসু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি প্রার্থীদের প্রাথমিক তালিকা। এখনো কেউ চাইলে প্রার্থিতা বাতিল করতে পারবে। আবার ডোপ টেস্টের ফলাফলেও প্রার্থিতা বাতিল হতে পারে। চূড়ান্ত তালিকার পরে এটি পরিষ্কার ভাবে জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
