ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বাগমারায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেলেন অনিল কুমার
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 February, 2019, 3:14 PM

বাগমারায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেলেন অনিল কুমার

বাগমারায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেলেন অনিল কুমার

রাজশাহীর বাগমারায় আগামী মার্চে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার।

বাংলাদেশ আ’লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় অনিল কুমার সরকারকে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেন।

বাগমারার কৃতি সন্তান অনিল কুমার সরকার দীর্ঘ দিন থেকে বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক নেতা হিসেবে দলের সুদিন এবং দূর্দিনে সব সময় ন্যায় নিষ্ঠার সাথে আ’লীগের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে চলেছেন।

অনিল কুমার সরকার এর বাড়ি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর গ্রামে। বলতে গেলে শৈশব থেকেই রাজনীতির মাঠে নেমে পড়েন তিনি।

বর্ষিয়ান এই নেতার মনোনয়ন নিশ্চিত হওয়ায় বাগমারা উপজেলা আ’লীগের রাজনীতিতে আরো গতি স ার হলো। অনিল কুমার সরকার দল থেকে মনোনয়ন পাওয়ার খবরে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সরকার বলেন, বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাাধিক প্রার্থী থাকলেও দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে চাই। তিনি আরো বলেন আপনারা আমাকে নির্বাচিত করুন এবং উপজেলার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status