মিরপুরের ভোজনরসিকদের রসনাবিলাস এখন ভুতের বাড়ী রেস্টুরেন্ট
ভোজনরসিক হিসেবে দেশে-বিদেশে বাঙালির খ্যাতি আছে। কোনো খাবার ভালো লাগলে দাম যা-ই হোক, যেখানেই পাওয়া যাক-খাওয়া চাই।
এমনই একটি খাবার প্রতিষ্ঠান মিরপুরের ভুতের বাড়ী
মিরপুর সাড়ে এগারোর পুরবী হইতে একটু সামনের দিকে এগুলেই পাওয়া যাবে ভুতের বাড়ি রেস্টুরেন্ট । প্রতিদিন মিরপুর কালশী, মাটিকাটা, ডিওএইচসহ আশপাশ থেকে ভোজনরসিকরা ভিড় জমায় এই ভুতের বাড়ি রেস্টুরেন্টেটে।
মজাদার সুপ,যেকোন ধরনের চাইনিস, হায়দ্রাবাদী বিরিয়ানী সহ ১৭০ টির ও বেশি আইটেম । দোকানটি ছোটমতো দোতলা হলে ও মনোরম পরিবেশ যা মন কাড়বে সকলের। প্রতি দিনই বাচ্চাদের জন্য ভুত মিউজিক লাইভ ভুত দেখানো মজার ব্যবস্থা রয়েছে। একসাথে ৩০০ জন বসার রয়েছে সু ব্যবস্থা পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলার সু ব্যবস্থা।
এখানে খাবার খেতে এসে নুসরাত জাহান নুপুর নামের এক কলেজ শিক্ষার্থী বলেন ভুতের বাড়ির খাবার সত্যিই অসাধারন আমি যতগুলো খাবার খেয়েছি তা খুবই মুখরোচক তবে এখানের স্যুপ ও হায়দ্রাবাদী বিরিয়ানী অতুলনীয় যা অন্য জায়গায় অল্প খরচে পাওয়া অসম্ভব।
ভুতের বাড়ি রেস্টুরেন্টের মালিক মালিক তরুন ঊদ্দ্যেক্তা জাহাঙ্গীর সাগর বলেন রান্না শিখা ও খাওয়ানো আমার ছোট বেলা থেকেই সখ ছিল। নিজের অদম্য আত্নশক্তি পরিবারের সার্পোটে এই প্রতিষ্ঠানের সূত্রপাত । মান সম্মত খাবারের জন্য বারবারই সকলের কাছে প্রশংসিত হয়েছি । চিন্তা আছে সামনে এই এর পরিধি আরো বাড়নোর , তার পাশাপাশি মিরপুর সহ সকল ভোজনরসিকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ভুতের বাড়ি রেস্টুরেন্টেটি।