ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 February, 2019, 3:05 PM

বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের (২য় রাউন্ড) শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সারাদেশের ন্যায় বাগমারা উপজেলায় ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে এর উদ্বোধন করা হয়। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে বাগমারায় এই কার্যক্রমের সূচনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম, সালেহা ইমারত মেডিকেল সেন্টারের এলটি আবু সাইদ, এনএস আঞ্জুমান আরা, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাবেক চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাস্টার বকুল খরাদী, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

এবার ৩টি ভ্রাম্যমান কেন্দ্র সহ ৩৮৪টি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই রাউন্ডে উপজেলার ৫৩ হাজার ৬ শত ৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status