ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কানাডায় মসজিদে ৬ মুসল্লিকে হত্যাকারীর ৪০ বছরের জেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 1:20 PM

কানাডায় মসজিদে ৬ মুসল্লিকে হত্যাকারীর ৪০ বছরের জেল

কানাডায় মসজিদে ৬ মুসল্লিকে হত্যাকারীর ৪০ বছরের জেল

কানাডার কুয়েবেক শহরে একটি মসজিদে নামাজ পড়ার সময় ৬ মুসলিমকে গুলি করে হত্যার দায়ে আলেকজান্ডার বিসনেট নামে এক যুবককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে ওই উন্মত্ত যুবক মসজিদে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে ওই ৬ মুসল্লিকে হত্যা করে। এ সময় সমজিদে অবস্থানকারী ৩৫ মুসল্লি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

স্থানীয় সময় শুক্রবার কানাডার একটি আদালত ওই দণ্ডাদেশ দেন। খবর তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর।

আদালতে আইনজীবীরা বলেন, অপরাধের তুলনায় সাজাটা কম হয়ে গেছে। একজনকে হত্যার জন্য ২৫ বছরের সাজা হলে ৬ জনকে হত্যার দায়ে তার কমপক্ষে দেড়শ' বছর কারাদণ্ড হওয়ার কথা।

কিন্তু বিচারক ফ্রান্সকোইস হুট আইজীবীদের বলেন, ১৫০ বছর সাজা হলে তা হতো কানাডার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী সাজা। এ সাজা ভোগ করা অবস্থায়ই জেলখানায় ওই আসামির মৃত্যু হতো। এটা আরেকটা নির্দয় কাজ হতো।
বিচারক আদালতে ২৪৬ পৃষ্ঠার রায় ৬ ঘন্টায় পড়ে শুনান। এতে আসামিকে বর্ণবাদী ও সন্ত্রাসী বলেও আখ্যায়ীত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status