|
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ
নতুন সময় ডেস্ক
|
![]() এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ প্রতিষ্ঠানটি ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন – উইমেন এমপাওয়ারমেন্ট বিভাগে ‘Empowered at Work, Stronger at Home: The Urmi Woman’ উদ্যোগের জন্য পুরস্কার অর্জন করেছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ, নিরাপদ কর্মপরিবেশ এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে উর্মি গ্রুপের ধারাবাহিক উদ্যোগ এই স্বীকৃতি এনে দিয়েছে। এছাড়া “এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন – মোস্ট সাসটেইনেবল আরএমজি/গার্মেন্ট অব দ্য ইয়ার” বিভাগেও বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। দেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন, দায়িত্বশীল পরিচালনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদানের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়। এই অর্জন প্রসঙ্গে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, এই সম্মান উর্মি পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়বদ্ধতার স্বীকৃতি। আমাদের কাছে টেকসই উন্নয়ন কোনো পৃথক উদ্যোগ নয়; এটি আমাদের ব্যবসায়িক দর্শন ও প্রতিটি কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও মানুষ, পরিবেশ ও শিল্পের টেকসই উন্নয়নে আমরা একই অঙ্গীকার নিয়ে কাজ করে যাব। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে শীর্ষ নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বিভিন্ন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট (এসবিইউ) এবং করপোরেট অফিসের সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে ব্যবসায়িক নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত উৎকর্ষে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকেই এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। সর্বশেষ এই দ্বৈত অর্জনের মাধ্যমে টেকসই উৎপাদন, নারী ক্ষমতায়ন এবং দায়িত্বশীল শিল্প পরিচালনায় দেশের তৈরি পোশাক খাতে নিজেদের নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করল উর্মি গ্রুপ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
