ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 12:03 PM

হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার বিকালে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। নিহত ওমর আলী ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগ নেয় গ্রামের যুবকরা। ওয়াজ সম্পন্ন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা উত্তোলন করেন।

শুক্রবার বিকালে ওমর আলীর কাছে একই গ্রামের লিটন মিয়া চাঁদা উত্তোলন করতে যায়। এ নিয়ে লিটন মিয়ার সঙ্গে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর তাদের পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের ১১জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান তালকুদার নামে যুবককে আটক করেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, ওয়াজ মাহফিলের টাকা উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

অপরদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ জয় আহমেদ নামে এক যুবককে আটক করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status