|
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি গতকাল রাতে সাতক্ষীরার কলারোয়ার উপজেলা মাদরা সীমান্তের তেতুলিয়া নামক স্থান থেকে আসামি বিহীন এ'মার্কিন ডলার জব্দ কারাহয়। সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাদরা সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তার হাত থেকে ১টি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভেতর ১শ ডলারের নোটের ৩টি বান্ডিল ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত মার্কিন ডলার আদালতের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
