ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
দশমিনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার
আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Thursday, 18 September, 2025, 1:07 PM

দশমিনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার

দশমিনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার

পটুয়াখালী দশমিনা উপজেলা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার( ১৭ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকার সময় উপজেলার রনগোপালদী ইউনিয় যুবলীগের সহ-সভাপতি ও পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত. হাসেম গাজীর ছেলে মো.হেলাল গাজী(৩৫) এবং বাশঁবাড়িয়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ গছানি গ্রামের মৃত.মতলব পেদার ছেলে মাহবুব পেদা(৫০) গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানান, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৩ নম্বও ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড বিএনপির  সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আদালতে প্রেরন করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status