|
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে দাগনভূঞায় প্রশাসনের প্রস্তুতি
মোহাম্মদ আবু দারদা, দাগনভূঞা
|
![]() দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে দাগনভূঞায় প্রশাসনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের আয়োজিত এই সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব আয়োজনের কর্মপন্থা নির্ধারণ করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হোসেন এবং আনসার ভিডিপি কর্মকর্তা নাসিম। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন চিকিৎসক সুনন্দ সেন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালাউদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ এবং বিএনপি নেতা কামরুল উদ্দিন। এছাড়া, বাংলা প্রেস মিডিয়ার প্রকাশক মোহাম্মদ আবু দারদা, হিন্দু ধর্মাবলম্বী নেতা অ্যাডভোকেট শেখর বাবু ও প্রাণরঞ্জন কুরি এবং ছাত্র প্রতিনিধি ফাহিম আলোচনায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারী সকল পক্ষ পূজার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবের পবিত্রতা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
