ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে অপহৃত মুদি ব্যবসায়ী উদ্ধার, পাঁচ অপহরণকারী গ্রেফতার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 18 September, 2025, 12:58 PM

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত মুদি ব্যবসায়ী উদ্ধার, পাঁচ অপহরণকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত মুদি ব্যবসায়ী উদ্ধার, পাঁচ অপহরণকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় পাঁচ অপহরণকারীকে। শিবগঞ্জ থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত মুদি ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন ওরফে সাবানের ছেলে সানি আহম্মেদ (২৫)।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো, শিবগঞ্জ উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৫), নাসির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিবটোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আল আমিন (২২), এবাদত বিশ্বাসটোলা গ্রামের মৃত নাজেলের ছেলে রাজু (২৩) শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর মোড়লটোলা এলাকার রবিউল ইসলামের ছেলে রাজু হোসেন (২৪)।

পুলিশ জানায়, বাগবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছিলেন সানি আহম্মেদ। প্রতিদিনের ন্যায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সানি আহম্মেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোহেলকে সাথে নিয়ে একটি মটরসাইকেলযোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। 

এ সময় বাগবাড়ী ফিল্ড বাজারের সুদামের বাড়ীর সামনে পৌঁছালে ৮-৯ জন মটরসাইকেলের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানালে তারা শিবগঞ্জ থানা পুলিশের সরনাপন্ন হয়। 

পরে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান পরিচালনা করে অপহৃত সানি আহম্মেদকে উদ্ধার করে পুলিশ। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০)  জব্দ করা হয়।
 
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে অপহৃত ও অপহরণকারীদের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status